Description
ডাঃ কপিল দেব লাহিড়ীর জন্ম ১৯৮০ সালের জুলাই মাসে অভোর প্রাবনের ধারা যখন শুকনো মাটির পিপাসা মেটাতে ব্যান্ত তখুনি বারা বিশ্বনায় আর যা রত্না দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন হাওড়ার কেদারনাথ হসপিটালে। ৬ বছর বয়সে বাবা মারা যান কিন্তু ঠাকুমা, কাকা, যার ও শুভানুধ্যায়ীদের আশীর্বাদে ডাক্তার হন। এখন কর্ম সূত্রে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক এবং ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ। দেশ ও বিদেশের অনেক জায়গায় ঘুরলেও মনেপ্রাণে এই সোনার বাংলা কেই ভালো বেসেছেন, তাই এই বাংলায় একজন ডাক্তারি ছাত্রীর ওপর ঘটে যাওয়া নারকীয় ঘটনাতে প্রচন্ড বিচলিত হয়ে প্রথম বার তিনি কলম তুলে নিয়েছেন। এটাই তার নিঃশব্দ প্রতিবাদ।
কত প্রতিবাদ আন্দোলন হয়েছিল যখন মন্মথ আর কবিতার মেয়ে ডাঃ মধুমিতা দেবশর্মীকে হসপিটালে ধর্ষিত হয়ে খুন হতে হয়েছিল। কিন্তু প্রতিবাদ করে কি বিচার পেয়েছে মধুমিতা? তার বাবা মা এখন কি করছেন? খুনি কি শান্তি পেলো? আদৌও কি ডাঃ মধুমিতা কে কেউ মেরেছিলো?









Reviews
There are no reviews yet.