Description
লেখক পরিচিতি
সোমনাথ চট্টোপাধ্যায় স্বাধীনমনস্ক গবেষক ও লেখক। তাঁর পছন্দের বিষয়ের মধ্যে ভারততত্ব(বেদ, মহাকাব্য, পুঁথিবিদ্যা, দর্শন, ইত্যাদি), জ্যোতির্বিজ্ঞান, বিজ্ঞানের ইতিহাস ও দর্শন অন্যতম।প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান শিক্ষা, ব্যবহারিক জ্যোতির্বিজ্ঞান সব বিষয়ে তাঁর অবাধ পদচারণা। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (IAU) অনুমোদিত তাঁর জ্যোতির্বিজ্ঞান জনপ্রিয়করণের প্রজেক্ট Astronomy Motivation Activities in Rural India (AMARI) এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের একমাত্র এমন সম্মানের অধিকারী। জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রাথমিক থেকে গবেষণা স্তর পর্যন্ত কোর্স পরিচালনা করেন। তাঁর লেখা প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানের গ্রন্থ দেশে বিদেশে সমাদৃত। প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত। দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক আলোচনা চক্রে গবেষণাপত্র পাঠ করে বিশেষভাবে সম্মানিত হয়েছেন।ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি (INSA), নিউ দিল্লি, থেকে সফলভাবে দুটি সিদ্ধান্ত গ্রন্থের সম্পাদনা, অনুবাদ ও ব্যাখা সম্পূর্ণ করেছেন।ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন জাতীয় পান্ডুলিপি মিশন (বর্তমানে জ্ঞান ভারতম্ মিশন) তাঁর ব্রহ্মসিদ্ধান্ত, সোমসিদ্ধান্ত ও সিদ্ধান্ত সুন্দর – গ্রন্থগুলি প্রকাশ করেছেন। প্রথম দুটি গ্রন্থ লাইব্রেরী অফ কংগ্রেসের ক্যাটালগে অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেছে।জাতীয় পান্ডুলিপি মিশন, সংস্কৃতি মন্ত্রণালয়, ভারত সরকারের পক্ষ থেকে সংযোগকর্তা হিসেবে প্রত্যন্ত গ্রামে গ্রামান্তরে পান্ডুলিপি সন্ধান ও তার যথাযথ সংরক্ষণের কাজে তিনি ব্রতী। উক্ত সংস্থা থেকে প্রদান করেছেন বিশেষ সম্মানের ‘তত্ত্ববোধ বক্তৃতা’। পান্ডুলিপিবিদ্যা, লিপিবিদ্যা ও পান্ডুলিপি সংরক্ষণ বিষয়ক তাঁর রচিত কোর্স উক্ত সংস্থা থেকে বহুল প্রশংসিত। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ক পাঠক্রম তিনি পরিচালনা করেন।তিনি এশিয়াটিক সোসাইটি, সংস্কৃত সাহিত্য পরিষদ, ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি, ইন্সটিটিউট অব হিস্টোরিক্যাল স্টাডিজ প্রমুখ বিখ্যাত প্রতিষ্ঠানের আজীবন সদস্য।প্রতিষ্ঠা করেছেন Sabitri Devi Memorial Trust (SDMT), যার অধীনে Institute of Indological Studies (i-indo-s) এবং Institute of Astronomical Studies (i-astro-s) – এই দুই বিভাগের মাধ্যমে ভারততত্ত্ব ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কাজ নিরলস ভাবে করে চলেছেন তিনি।”জীবনের প্রতিটি পদক্ষেপই কি এক একটি কুরুক্ষেত্র? কেরিয়ারের চূড়ান্ত মুহূর্তে পৌঁছে যখন গভীর বিষাদ ও উদ্দেশ্যহীনতা গ্রাস করে, যখন বড় কোনো সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে স্নায়বিক বিপর্যয় শুরু হয়—ঠিক তখনই প্রয়োজন শ্রীমদ্ভগবদ্গীতার কালজয়ী নির্দেশনার। এই বইটি কেবল একটি প্রাচীন ধর্মগ্রন্থের ব্যাখ্যা নয়, বরং এটি আধুনিক মনস্তত্ত্বের (Modern Psychology) আলোকে অর্জুনের মানসিক বিপর্যয় এবং শ্রীকৃষ্ণের থেরাপিউটিক পরামর্শের (Therapeutic Counsel) এক অনন্য বিশ্লেষণ।
এই বই থেকে আপনি যা জানতে পারবেন:
অর্জুন সিন্ড্রোম: কেন অত্যন্ত যোগ্য ব্যক্তিরাও ‘পারফরম্যান্স অ্যাংজাইটি’-র শিকার হয়ে ভেঙে পড়েন এবং তা কাটানোর উপায়।
নিষ্কাম কর্মের বিজ্ঞান: ফলাফলের আসক্তি ত্যাগ করে কীভাবে ‘ফ্লো স্টেট’ (Flow State) অর্জন ও সর্বোচ্চ কার্যক্ষমতা নিশ্চিত করা যায়।
মানসিক স্থিতিশীলতা: স্ট্রেস, ডিপ্রেশন এবং সিদ্ধান্তহীনতা (Decision Paralysis) জয় করে কীভাবে একজন ‘স্থিতপ্রজ্ঞ’ বা ইমোশনালি রেজিলিয়েন্ট (Emotionally Resilient) মানুষ হওয়া যায়।
‘গীতা ও আধুনিক মনস্তত্ত্ব’ আপনাকে শেখাবে, বাইরের শত্রুর চেয়ে মনের ভেতরের দ্বন্দ্ব জয় করাই আসল বীরত্ব। নিজেকে নতুন করে আবিষ্কার করতে এবং জীবনযুদ্ধে জয়ী হতে এই বইটি আপনার পরম বন্ধু হয়ে উঠবে।”







Reviews
There are no reviews yet.